৩ মাসে ঢাকা মেডিকেলের আশপাশ থেকে ২৭ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

https://www.itvbd.com/271941

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে।

সোমবার সকালে ঢাকা মেডিকেলের একটি অংশ থেকে  দুই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুধু এ ঘটনাই নয়। গেল মে মাসে হাসপাতালটির বিভিন্ন জায়গায় ১১টি মরদেহ পাওয়া যায়। জুনে উদ্ধার হয় ৯টি আর জুলাই মাসে ৭টি।
হাসপাতালের একজন কর্মী জানান, তিন মাসে ২৫টির বেশি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। যেগুলোর পরিচয় নিশ্চিত হওয়া গেছে, সেগুলোকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মরদেহগুলোর বেশিরভাগই ভাসমান মানুষের। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুও রয়েছে। সেগুলোর আলাদাভাবে তদন্ত করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদি বলেন, প্রতিটা মৃত্যুরই কারণ উদঘাটন করে পুলিশ তাদের স্বজনদের খবর দেওয়ার দায়িত্ব পালন করে থাকে। অপমৃত্যু হলে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করা জরুরি। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে রেখেই সমন্বিত উদ্যোগ নিতে হবে পুলিশকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ বলেন, হাসপাতালের যে বাহিনী আছে বা তারা একটি বাহিনীকে নিয়োগ দিতে পারে। যেহেতু এটা একটি স্পর্শকাতর এলাকা, এখানে বিভিন্ন জায়গা থেকে মরদেগুলো আসে। 

যেসব জায়গায় মরদেহ পাওয়া গেছে সেগুলো মানুষের নজরের বাইরেই থাকে। তাই কারা জড়িত, তা জানা সহজ নয়, বলছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।