সাদা মহিষ দেখতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ন্যাশনাল টুডে নিউজ ডেস্ক
প্রকাশ :

ন্যাশনাল টুডে নিউজ ডেস্ক 

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা-এ আনা বিরল সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদের দ্বিতীয় দিন থেকে এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা যায়।


চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাতে মহিষটি আনার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহ বাড়তে থাকে। খাঁচার সামনে ‘সাদা মহিষ’ ও ‘Albino Buffalo’ লেখা পরিচিতিমূলক ট্যাগও সংযুক্ত করা হয়েছে।

‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত এ মহিষটি আগে নারায়ণগঞ্জের একটি খামারে পালন করা হতো। গোলাপি ঢেউখেলানো চুলের কারণে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এটি আলোচনায় আসে। পরে সরকারি ব্যবস্থাপনায় মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।


চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বিরল বৈশিষ্ট্যের এ মহিষ বর্তমানে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।